| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় "সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ "এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-07-2026 ইং
  • 10508 বার পঠিত
কুষ্টিয়ায় "সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ "এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় "সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ "এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

"মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার"—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির নিচতলায় অবস্থিত এসকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পারভেজ মাজমাদার। তিনি বলেন, "মানবাধিকার শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সমাজের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং মানবাধিকারকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুল মতিন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের। জেলা সভাপতি মো. আসমান আলী, আন্তর্জাতিক প্রেসক্লাব দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অহিদুল ইসলাম নান্টু মোল্লা, সংগঠনের সহ-সভাপতি ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি মো. তহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী জাদু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "দীর্ঘ ১৭ বছর ধরে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবকল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বিন শওকত।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা ,জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মানবাধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ, নাগরিক অধিকার সংরক্ষণ এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ  এর অবদানকে ভূয়সী প্রশংসা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম